মোঃ মিঠু মিয়া
(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পলাশবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
১০ মে বুধবার সকালে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ পলাশবাড়ী শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়।
এ সময় উপজেলা মউশিক শিক্ষক কল্যান পরিষদ বাংলাদেশ সভাপতি জাহাঙ্গীর মিয়া শিকদার, সহ-সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক সবুজ মিয়া,ক্যাশিয়ার মাওলানা মোজাহিদুল ইসলাম, সদস্য আবুল কালাম আজাদ, আনিসুর রহমান সহ ইউনিয়নের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের জানান, মউশিক শিক্ষকদের দাবি সম্বলিত স্মারক লিপি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরন করা হবে।
