সৈয়দ মুনিরুল হক নোবেল

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে জেলা আওয়ামী লীগ।

বুধবার (১০ মে) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত একপত্রে তাঁর অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।

ওই পত্র থেকে জানা গেছে, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তার প্রদত্ত এক বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ সম্পাদকের পদ থেকে এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশও।

এডভোকেট হাফিজুর রহমান স্বপনের লিখিত জবাব সন্তোষজনক হওয়ায় এবং অতীতে তার ছাত্র ও যুব রাজনীতিতে বিশেষ ভুমিকার কথা বিবেচনা করে আওয়ামী রাজনীতিতে তার সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে জেলা আওয়ামী লীগ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *