মোঃ ইমরুল আহসান
নোয়াখালীতে শনিবার আরও এক ভূয়া ডাক্তারকে আটক করে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে তিনি যে হাসপাতালে চেম্বার করতেন চৌমুহনী জেনারেল ও শিশু হাসপাতালকে এক লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়।

ভূয়া ডাক্তারটি তার প্রেসক্রিপশনে মোঃ এনামুল হক, সহকারী অধ্যাপক (বিএস এমএমইউ), এমবিবিএস, এফসিপিএস, ডিডিভি স্পেশাল ট্রেনিং ইন ডার্মাটোলজি (থাইল্যান্ড) পরিচয় দিলেও তার প্রকৃত নাম অমর শীল ,সে চাঁদপুর জেলার হাজীগঞ্জের অলিপুরের মৃত গৌরেন্দ্র শীলের ছেলে।

সে ২০০৩ সালে বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি ও ২০০৫ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেন। এর বেশি তিনি পড়াশোনা করেননি।

অমরশীল গত ৪ মাস যাবত চৌমুহনী জেনারেল ও শিশু হাসপাতালে চেম্বার করেন। এর আগে তিনি মাইজদী ট্রাস্ট ওয়ান হসপিটালে চেম্বার করতেন বলে জানান। তার ভিজিট ছিলো ৭০০ টাকা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *