মোঃ ইমরুল আহসান
গত ২০ আগষ্ট প্রতারক নিজেকে সচিব পরিচয় দিয়া মাইক্রোবাস ষ্ট্যান্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর ছেলে ও স্থানীয় কাউন্সিলর কাউসার-ই-জান্নাত এর নিকট আত্মীয়কে মন্ত্রালয়ে চাকুরী দিবে বলিয়া টাকা নেওয়া ফন্দি আটে।প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ এবং পুলিশ সুপার,ময়মনসিংহ কে বিষয়টি অবহিত করলে, পুলিশ সুপার,এর নির্দেশে অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নেতৃত্বে এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন ও এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন টাউন হল মোড় হইতে ২০ আগষ্ট ২০২৩ খ্রিঃ তারিখ ১৬.৪০ ঘটিকায় প্রতারক ১। মোঃ সাব্বির আহমেদ শাকিল (৪৯), পিতা-মোঃ সামিউল ইসলাম, মাতা-শাহানাজ, সাং-রামচন্দ্রপুর (পূর্ব অংশ আহম্মদপুর সহ), ওয়ার্ড নং-২৪, ডাকঘর-ঘোড়ামারা, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী, বর্তমান সাং-কান্দাপাড়া আকুয়া (বুলবুল এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে আটক করা হয় এবং প্রতারকে দেখানো মতে তার ভাড়া বাসা হতে একটি আইডি কার্ড যার গায়ে ইংরেজী Ministry of Law And Justice Division Parliament Affairs Md. Sabbir Ahamed Chowdhury, ID NO:003426, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER সহঅন্যান্য লেখা আছে, একটি আইডি কার্ড যার গায়ে ইংরেজীতে Ministry of Law And Justice Division Parliament Affairs Md. Sabbir Ahamed Chowdhury, ID NO:00349267, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER, একটি গোল সিল যার গায়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সহ অন্যান্য লেখা আছে।,একটি লম্বা সিল যার গায়ে মোঃ আনিসুল হক, মন্ত্রী সংসদ সদস্য ৫৮ ব্রাহ্মণবাড়ীয়া-৪ সহ অন্যান্য লেখা আছে,একটি লম্বা সিল যার গায়ে মোঃ সাব্বির আহমেদ (শাকিল) সচিবের একান্ত সচিব সহ অন্যান্য লেখা আছে,পাঁচটি ভিজিটিং কার্ড যাহার গায়ে ইংরেজীতে GOVERNMENT OF THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH, Md. Sabbir Ahamed Chowdhury, SECRATARY TO A.P.S HON’SBLE STATE MINISTER সহ অন্যান্য লেখা আছে, বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষমতাপত্র সংক্রান্ত নিয়োগপত্র ০৩টি,একটি কালো রংয়ের পুরাতন ব্যবহৃত ল্যাপটপ ব্যাগ উদ্ধার করা হয়। ঘটনা সংক্রান্তে মোঃ নজরুল ইসলাম থানায় অভিযোগ করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সুকৌশলে সাধারণ জনগণের সাথে এই প্রতারণা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *