বুলবুল আহমেদ
নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত মঙ্গলবার (২৮ এপ্রিল) র‍্যালিটি জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মরিয়ম মুন মুঞ্জুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. একে এম এমদাদুল হক, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, পিপি অ্যাডভোকেট আবুল হাসেম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। বক্তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে দরিদ্র ও অসহায় মানুষের সরকারি লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সেবার পরিধি আরোও বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে উক্ত আলোচনা সভার সমাপ্তি ঘটে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *