বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
১৯ নভেম্বর রোজ বৃহস্পতিবার নেত্রকোনা বিসিক আয়োজিত শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচ ৫ দিন ব্যাপী সফল ভাবে সম্পন্ন হয়েছে।উক্ত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তিনি অনুষ্ঠানে “মেরিট কেয়ার তাঁত ও কুটির শিল্পের” উদ্যোক্তা মির্জা ইশতিয়াক আহসান (মুকুল) সহ সকল অংশগ্রহণকারী উদ্যোক্তাকে সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিসিক নেত্রকোণা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা সুব্রত কুমার সাহা এবং আবুল কালাম সহ সফল উদ্যোক্তা অর্পণ সরকার ও আরোও অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট পেয়ে সকল উদ্যোক্তাগন অত্যন্ত উৎসাহিত ও অনুপ্রাণিত হয়।
