লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলার সকল ব্যাংক, লিড ব্যাংক, উপজেলা শাখা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১৯শে নভেম্বর (২০২৬ ) বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শাখা মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার (ব্যবস্থাপক ) জনাব মনোয়ার হোসেন এর সভাপতিত্বে “উদ্যোগ উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসূচি” তরুণ উদ্যোক্তা অনুসন্ধান – বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম সেমিনার অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন কালাই উপজেলার পুনট শাখা সোনালী ব্যাংক ম্যানেজার (ব্যবস্থাপক )গোলাম রসূল স্বপন। তিনি স্বাগত বক্তব্যে বলেন তরুণ উদ্যোক্তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২৮ বছরের কম বয়ষী তরুণ উদ্যোক্তাকে ব্যাংক থেকে ঋণ পাবেন।সঠিক ঋণ ব্যবহারে আর্থিক উন্নয়নের ভূমিকার কথা বলে বক্তব্য শেষ করেন।

উক্ত অনুষ্ঠিত সেমিনারে কালাই উপজেলা শাখা অগ্রণী ব্যাংকের ম্যানেজার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন ঋণের টাকা ব্যবসা-বাণিজ্যের কাজে লাগায়ে উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়া যায়। প্রথমে নরমাল ছোট ব্যবসা থেকে মানুষ বড় ব্যবসায়ী হন। মানুষ আগেই বড় ব্যবসায়ী হন না। তরুণ উদ্যোক্তাদের সবাইকে কাজ করার বিভিন্ন পরামর্শ দিয়ে উৎসাহিত প্রদান করেন। তিনি আরো বলেন বাংলাদেশ সরকার বিশাল সুযোগ দিয়েছেন এ সুযোগ কারো হাত ছাড়া করা ঠিক হবে না। উদ্যোক্তাদের মধ্য থেকে নতুন নতুন উদ্যোক্তা বের হয়ে আসবে। এতে নিজের, দেশ ও জাতির উন্নয়ন ঘটবে। সকলক উদ্যোক্তাকে উদ্যোগ বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি ইউএনও মহোদয় বক্তব্য শেষ করেন।

এরপর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া, যুগ্ন পরিচালক, উদ্যোগ, উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসূচি এস এমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট জনাব মাহফিজুর রহমান।তিনি তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দেশের সকল জেলার অন্তর্ভুক্ত সব উপজেলার উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর পক্ষে কেহ তদবির বা সুপারিশ করলে প্রার্থীর আবেদন বাতিল করা হবে। নিজ নিজ উপজেলার যে কোন ব্যাংক শাখায় আবেদন ফরম জমা দিলেই বাংলাদেশ ব্যাংক পেয়ে যাবে। সরজমিনে আবেদনকারীর সত্যতা যাচাই করা হবে। আবেদনে মিথ্যা তথ্য পাওয়া গেলে তার আবেদন বাতিল হবে। জামানত ছাড়াই ঋণ দাওয়া হবে কিন্তু বৈধ ব্যবসা ছাড়া তাকে কোন প্রকার ঋণের টাকা দেওয়া সম্ভব নয়। একজন নির্বাচিত উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পাবেন। এছাড়াও উদ্যোক্তার ধরন প্রসঙ্গে বলেন কৃষি, খাদ্য , প্রক্রিয়াজাত করণ, হস্তশিল্প, মৎস্য, পশু পালন, পর্যটন, সেবা, সৌর বিদ্যুৎ নবায়নযোগ্য, জ্বালানি উৎপাদন, প্রযুক্তি ভিত্তিক স্টার্ট – আপ উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসা ও কর্মসূচির অন্তর্ভুক্ত হবে। ওইসব কথা বলিয়ে প্রধান আলোচক বক্তব্য শেষ করেন।

তারপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ।

আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির যুগ্ন আহবায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপি আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল ও আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা।

এ সময় তারা উপজেলার সকল ব্যাংক ম্যানেজার, সরকারি বিভিন্ন শাখার কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন এলাকার তরুণ উদ্যোক্তা, পাঁচ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, ব্যবসায়ীগণ, কৃষকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে মুক্ত মঞ্চে উদ্যোক্তাদের মধ্যে প্রধান আলোচক জনাব মাহফিজুর রহমানকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন। তিনি প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রদান করায় সেমিনারে উপস্থিত সবাই তাকে ধন্যবাদ জানিয়েছেন।।

আবেদনের শেষ তারিখ আগামী ৩০ শে নভেম্বর ( ২০২৬ ) সোমবার।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *