মোঃ ইমরুল আহসান
১০ ফেব্রুয়ারী এসআই (নিঃ) লিটন মিয়া সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ আছাদুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেনদ্বয়কে নিয়ে দুর্গাপুর থানার ১নং কুল্লাগড়া ইউনিয়নের চরপাড়া সাকিনে অভিযান পরিচালনা করে রাত ১৮:৪৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া (২৬), পিতা- মৃত হাসান আলী, সাং- চরপাড়া, থানা- দুর্গাপুর, জেলা- নেত্রকোণাকে ৫৮ বোতল ভারতীয় তৈরী মদসহ গ্রেফতার করে। অত্র বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
