নিজস্ব প্রতিবেদক
বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. জান্নাতুল ফেরদৌস হ্যাপি ডোমার নিউ মার্কেটে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত চিকিৎসা প্রযুক্তিবিদ সুমন রহমানকে জরিমানা করেন ও বিলবোর্ড সরানোসহ নিয়ম অনুসারে জায়গার পরিধি বৃদ্ধি না করা পর্যন্ত ডেন্টাল কেয়ারটি বন্ধ রাখার নির্দেশ দেন। সুম দন্ত চিকিৎসক না হয়েও মুখ গহব্বরে বিভিন্ন অপারেশনসহ এন্টিবায়োটিক ঔষধ লিখে প্রেসক্রিপশন করতেন।

এছাড়াও জায়গা সংকুলান না থাকা, এক্স-রে মেশিন না থেকেও সেবা গ্রহীতাদের এক্স-রে করার আশ্বস্থ করাসহ বিভিন্ন অভিযোগ করেন সেবা গ্রহীতারা। এসময় আদালতকে স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেটিক্স ডা. হযরত আলী এবং প্রসিকিউটর হিসেবে স্বাস্থ্য পরিদর্শক আল আমীন রহমান সহযোগীতা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *