২৫ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি, রংপুর অডিটোরিয়ামে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা এজেন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তম কুমার পাল পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর; পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রংপুর; শাহরীন তিলোত্তমা, প্রোগ্রাম অফিসার, ইউএনডিপি বাংলাদেশ; জনাব মোঃ এনায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার, রংপুর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরআরএফ, ফায়ার সার্ভিস রংপুর এর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক।
অনুষ্ঠানে বক্তব্যে বলেন প্রতিদিন লাখ লাখ শিশু প্রথমবারের মতো অনলাইন জগতে প্রবেশ করে। ডিজিটাল দুনিয়ায় এই প্রবেশ তাদের সামনে উপকার ও সুযোগের বিশাল দ্বার উন্মোচন করে, তেমনি একই সঙ্গে ঝুঁকি ও ক্ষতির মুখেও ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে অনলাইনে কাউকে হয়রানি বা উৎপিরন করা, কারো গোপনীয় তথ্য বা ছবি অনলাইনে শেয়ার করা, হয়রানিমূলক মেসেজ, অশালীন কোনো মন্তব্য করা, কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো ইত্যাদি সাইবার বুলিংয়ের অন্তর্ভুক্ত। আর এ কারণে আক্রান্ত ব্যক্তিকে সামাজিকভাবে অপমানিত হতে হয়। নারীরাই এখন সাইবার ক্রিমিনালদের অন্যতম লক্ষ্য। অনেক তরুণী সাইবার বুলিংয়ের শিকার হয়ে ডিপ্রেশনে ভুগে থাকেন। অনেক সময় এটা আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণী-পেশার মানুষকে নিরাপদ ইন্টারনেট ব্যবহার করার জন্য সচেতনতা মূলক দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।
পরিশেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
