মোঃ নাসিরউদ্দিন

নিয়ামতপুরে শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ২ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারীরা পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে। সকালে পুকুরের মালিক মাছ ভেসে উঠতে দেখে বিষয়টি টের পান। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির চাষকৃত মাছ মরে ভেসে ওঠে,যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

ঘটনায় চরম ক্ষতিগ্রস্ত মাছ চাষি কান্নায় ভেঙে পড়েন এবং এ বিষয়ে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *