রবিউল ইসলাম
নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা মহুয়া রেস্ট হাউজ প্রাঙ্গণে (১৬ সেপ্টেম্বর) ২৫ইং রোজ মঙ্গলবার দুপুরে (Bangladesh Environmental Lawyers Association)-BELA’র উদ্যোগে আঞ্চলিক (Elephant Response Team) ইআরটি সদস্য স্থানীয়দেরকে নিয়ে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পাহাড়ি এলাকায় মানুষ হাতি দ্বন্দ্ব কিভাবে কমানো যায়,মানুষের ক্ষতি যেন না হয় আবার হাতিরও যেন প্রাণহানি না ঘটে। মানুষ হাতির দ্বন্দ্বের নিরসনে বিভিন্ন সমস্যা ও কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় সেই বিষয় গুলো নিয়ে ইআরটি সদস্য,স্থানীদের ও সেচ্ছাসেবীদের সাথে খোলামেলা আলোচনা করা করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,কাজী মুহাম্মদ নুরুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ বন বিভাগ। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর পক্ষ থেকে ফিরোজুল ইসলাম (হেড অব প্রোগ্রাম),মো: মুজাফফর ফয়সাল(এওয়্যারনেস এন্ড ক্যাম্পেইন অফিসার ),আইউসিএন এর পক্ষ থেকে সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সুলতান। শেরপুর জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার,মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মোঃ দেওয়ান আলী, ওয়াল্ড-লাইফ রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আলামিন, সমশ্চূড়া বিট কর্মকর্তা মোঃ কাউছার হোসেন সহ কিছু পরিবেশ বাদী সংগঠনের ব্যক্তিবর্গ ও মধুটিলা রেঞ্জের সকল স্টাফবৃন্দ।
