২৫ জুলাই না‌লিতাবাড়ী উপ‌জেলার কাকরকা‌ন্দি ইউনিয়‌নের সোহাগপুর গণহত্যা দিবস ২০২৩ উপল‌ক্ষ্যে সোহাগপুর বিধবাপল্লীতে অবস্থিত স্মৃ‌তি‌সৌ‌ধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বীরাঙ্গনা ও শ‌হিদ জায়া প‌রিবার‌কে সংবর্ধনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপ‌তি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জনাব খৃষ্টফার হি‌মেল রি‌ছিল, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, না‌লিতাবাড়ী, শেরপুর। প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মো: মোক‌ছেদুর রহমান লেবু, চেয়ারম্যান, উপ‌জেলা প‌রিষদ, না‌লিতাবাড়ী, শেরপুর। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন মো: আবু বক্কর সি‌দ্দিক, মেয়র, না‌লিতাবাড়ী পৌরসভা, ইফফাত জাহান তু‌লি, সহকারী ক‌মিশনার (ভূ‌মি), না‌লিতাবাড়ী, এএইচএম মোস্তফা কামাল, সভাপ‌তি, বাংলা‌দেশ আওয়ামীলীগ, না‌লিতাবাড়ী উপ‌জেলা শাখা, মো: ফারুক আহ‌মেদ বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলা‌দেশ আওয়ামীলীগ, না‌লিতাবাড়ী উপ‌জেলা শাখা, গোপাল চন্দ্র সরকার, অর্থ বিষয়ক সম্পাদক, বাংলা‌দেশ আওয়ামীলীগ, না‌লিতাবাড়ী উপ‌জেলা শাখা, আব্দুল ওয়াদুদ, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার, না‌লিতাবাড়ী, মো: এমদাদুল হক, অ‌ফিসার ইনচার্জ, না‌লিতাবাড়ী থানা, র‌শিদা বেগম, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার, না‌লিতাবাড়ী, নিয়ামুল কাউসার, চেয়ারম্যান, কাকরকা‌ন্দি ইউনিয়ন প‌রিষদ। আরো উপ‌স্থিত ছি‌লেনএমএ হাকাম হীরা, সভাপ‌তি, উপ‌জেলা দুর্নী‌তি প্রতি‌রোধ ক‌মি‌টি, না‌লিতাবাড়ী। উক্ত অনুষ্ঠা‌নে সঞ্চালনা ক‌রেন এমএ মান্নান সো‌হেল, সভাপ‌তি, প্রেস ক্লাব, না‌লিতাবাড়ী। এছাড়া আরও উপ‌স্থিত ছি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধাগণ, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনি মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ, বীরাঙ্গনা ও শহিদ জায়া প‌রিবা‌রের সদস‌্যবৃন্দ ও সুধীবৃন্দ। অনুষ্ঠান শেষে অসুস্থ বীরঙ্গনা ঝর্না দিওকে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫০০০/- টাকা আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *