ইমরান হোসেন
ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়নের ডিগ্রীপাড়া-মৃর্ধাপাড়া ৭৩০ মিটার ব্রীজ অনুমোদন হয়েছে। আনন্দিত বোররচরবাসী।

ব্রীজ অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৩নং বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ আশরাফুল আলম সাব্বির।
ব্রীজ অনুমোদন হওয়ায় বোররচরবাসী উৎফুল্ল ও আনন্দিত হয়ে চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বোররচরবাসী মনে করেন চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির এর হাত ধরেই বোররচরে উন্নয়ন হবে নিশ্চিত।
এদিকে বোররচরবাসী উক্ত ব্রীজ অনুমোদন হওয়াতে আনন্দিত হয়ে বলেন, দ্রুত ব্রীজের কাজ সম্পাদন করে বোররচরের প্রতিটি এলাকার রাস্তা গুলি পাকা করণের ব্যবস্থা করে দিতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *