রবিউল ইসলাম
নালিতাবাড়ী সংবাদদাতা
শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ৩৫ বোতল মদেরসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হক এর ছেলে রাকিব হোসেন স্বাধীন (২৮) ও পশালিকুড়া গ্রামের আবুল কালাম আজাদ এর ছেলে রকিব হোসেন (৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারমারী বাজারে পশ্চিমে পলাশিকুড়া রকিব হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। রাত দেড়টার দিকে চালানো ঐ অভিযানে স্বাধীন ও রকিবকে ৩৫ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
