নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় দুটি চোরাই গরু চুরি করে নদীর পাড়ে রেখে আর একটি আনতে গিয়ে মান্দারবাড়ীর মৃত দারগ আলীর ছেলে মোহন মিয়ার গোয়াল ঘরে চোর চক্রের সদস্য সাইকুল মিয়া নামের এক ব্যাক্তি গভীর রাতে জনতার হাতে আটক হয়। স্থানীয় বাসিন্দারা সাইকুলকে আটক ও জিজ্ঞাসাবাদ করলে সে মান্দারবাড়ী গ্ৰামের মৃত আবুল বাশার বশাকের ছেলে একাধিক মামলায় জেলকাটা আসামী তাপস ও তাঁর সহযোগী আরোও অজ্ঞাত নামা পাঁচ জনের নাম উল্লেখ করে বলেন দীর্ঘদিন ধরে তাপস তাকে গরুর চালান দিয়ে আজমিরীগঞ্জ পাঠাবে বলে তাকে খবর দিচ্ছে সাইকুলের নিজের মালবাহী ট্রলার নিয়ে আসার জন্য।
রবিবার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার গাগলাজুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সাইকুল মিয়া। তিনি পাশ্ববর্তী থানা আটপাড়া উপজেলার উত্তর মুনসুরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যাতে চোর সাইকুল কে মান্দারবাড়ীর তাপস এনেছে বলে
ভাইরাল হওয়া ওই ভিডিওতে আটক ব্যাক্তিকে বলতে শোনা যায়, মান্দারবাড়ি এলাকার মৃত আবুল বাসার বসাকের ছেলে তাপস কয়েকদিন ধরে ট্রলারযোগে গরু পাচারের জন্য তাকে সাহায্য করার কথা বলে ঐ গ্ৰামে নিয়ে যায়।
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।ক্ষোভ প্রকাশ করেছেন গাগলাজোড় এলাকার হাজার হাজার মানুষ ।তাদের অভিযোগ, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় গরু চুরিসহ মাদক ব্যবসা, চাঁদাবাজি ও নানা অসামাজিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলে আসছে। এতে এলাকার সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে। দ্রুত চোরচক্রের মূল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।
তাপস ও তার সাঙ্গপাঙ্গরা এলাকার প্রভাবশালী ও তার ভাই স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মীর্জা। তারি প্রভাব কাটিয়ে সে চুরি ছিনতাই ও মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে গাগলাজোড়ের হাওর অঞ্চল জুড়ে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গাগলাজোড় মান্দারবাড়ী থেকে জনতার হাতে আটক হওয়া আসামি কে থানায় ধরে নিয়ে আসা হয়েছে, চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সাইকুল সহ সাত জনকে আসামি করে থানায় মামলার প্রস্তুতি চলছে।
