রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৪৭ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া কোচপাড়া এলাকায় বিজিবি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কবির হোসেন (১৮) পুর্ব সমশ্চুড়া গ্রামের মৃত মোর্শেদ আলীর ছেলে।

বিজিবি সুত্র জানায়, ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের হলদীগ্রাম বিওপির টহলরত সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকা পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া কোচপাড়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মো. কবির হোসেনকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৭ বোতল মদসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত এসব মদের সিজার মুল্য ৯০ হাজার ৫০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। এছাড়া সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *