স্থানীয় প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার(২২জুন)দুপুরে নান্দাইল পৌরসভা মেয়র রফিক উদ্দিন ভূইয়া পৌরসভা কক্ষে এ বাজেট ঘোষণা করেন।আগামি অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে প্রায় ৩৯ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৫৬৭ টাকা ৫১ পয়সা ও
ব্যয় ধরা হয়েছে ।
উক্ত বাজেট সভায় পৌর-কাউন্সিলর শাহীন আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী,প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূইয়া,কাউন্সিলর গোলাম আহম্মেদ খান ,কলামিস্ট সাইদুর রহমান সহ প্রমুখ।
এসময় পৌরসভার সকল কাউন্সিলর,দলীয়নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *