মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোটার
কাজী শহিদুল ইসলাম-এর সাথে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়-এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক ইউনিয়নের নেতারা নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা দায়িত্ব পালনে জেলা প্রশাসকের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। জেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উভয় পক্ষ জেলার উন্নয়নমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
