উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ক্ষুদ্রনৃগোষ্ঠী জাতীয় আদিবাসী পরিষদের ২০২৫ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নৃগোষ্ঠী আদিবাসী মার্টিন মুরমু সভাপতি, অজিত মুন্ডা সাধারণ সম্পাদক, বাসন্তি উরাও সাংগঠনিক সম্পাদক।

“আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করো,জাতীয় বাজেটে সমতলের আদিবাসীদের জন্য উন্নয়ন বাজেট বৃদ্ধি করো এই দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা সম্মেলন আজ ২৫ এপ্রিল ২০২৫ দুপুর ১২ টার সময় নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে র্য্যালি করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিমোহন লাইব্রেরি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতেই দাড়িয়ে সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশন ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আদিবাসী পরিষদের নওগাঁ জেলা আহ্বায়ক মার্টিন মুরমু এর সভাপতিত্ব উদ্বোধক ও প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিচিত্রা তির্কি,

সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম,

তথ্য ও গবেষণা মানিক সরেন, দপ্তর সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় সদস্য রবিউল টুডু, মান্দা উপজেলা শাখার সভাপতি নিরেন এক্কা, সাধারণ সম্পাদক প্রশান্ত পাহান,

সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিতাই পাহান, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি দিলিপ পাহান, সাধারণ সম্পাদক যোগেশ উড়াও, নারী নেত্রী বাসন্তী উরাও, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, একুশে পরিষদ সহ-সাধারন সম্পাদক নাইস পারভিন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পলাশ পাহান,
নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিতে জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির সভাপতি মার্টিন মুরমু, সহ- সভাপতি দেবেন্দ্রনাথ পাহান, নকুল পাহান, সাধারণ সম্পাদক অজিত মুন্ডা, সহ সাধারণ সম্পাদক যোগেশ উরাও,

সাংগঠনিক সম্পাদক বাসন্তি উরাও, সহ সাংগঠনিক সম্পাদক নিতাই পাহান, দপ্তর সম্পাদক পরেশ টুডু, অর্থ সম্পাদক পলাশ পাহান করে কমিটি ঘোষণা করা হয়।
নওগাঁ

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *