মোঃআব্দুস ছাত্তার
ধোবাউড়া প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় হুমায়ূন কবির (৪৫) নামে এক ব্র্যাক ম্যানাজার গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কলসিন্দুর বাজারের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি সেখানে চাকুরির সুবাধে একাই থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার এস, আই শরিফুল ইসলাম।
নিহত হুমায়ূন কবির বগুড়া জেলার ধনুক থানা বেলকুচি গ্রামের বাসিন্দা মৃত ছামছুল হকের ছেলে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানিয়েছেন, ‘নিহত হুমায়ূন কবির ব্র্যাকের শাখা অফিস কলসিন্দুরে ম্যানাজার পদে কর্মরত ছিলেন।
এসআই আরো জানান, পাশের ভাড়াটিয়া প্রশিকা অফিসে কর্মরত শফিকুল জানিয়েছেন রাতে কার সঙ্গে মোবাইলে উচ্চবাচ্চ করতে শুনেছেন। এতে পারিবারিক কলহ থাকার সম্ভবনা রয়েছে। এর পরেও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোটের পরে জানা যাবে।
