আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে আলোচনা সভা র্্যালি আয়োজন করা হয়। অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, সহকারী কমিশনার(ভূমি) মুকসুদুস সালেহীন,মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন, একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন,ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম। সভা সঞ্চালনা করেন কিশোর কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষক তাহমিনা আক্তার নিপা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *