রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। সভায় পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ূন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা শাখা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, বীর মুক্তিযোদ্ধা একে ভুঁইয়া (কমান্ডার), দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোহেল ইসলাম সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় বক্তারা পহেলা বৈশাখ উদযাপনকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *