রেজাউল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবীগঞ্জ উপজেলা শাখা, আব্দুল গনি বসুনিয়া,
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দেবীগঞ্জ থানা সেলিম মালিক , সাংগঠনিক সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা ও চেয়ারম্যান, ১ নং চিলাহাটি ইউনিয়ন পরিষদ, হারুন অর রশিদ , যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা তুহিন ইসলাম, এবং, সাধারণ সম্পাদক, বিএনপি দেবীগঞ্জ পৌর শাখা
আশরাফুল আলম সোহেল সহএছাড়াও দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ ও স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ডিভাইস ব্যবহার নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়, যাতে শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ থাকে। সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে উপজেলার সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *