আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজারে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) উপজেলার দাপুনিয়া বাজার সাংগঠনিক ওয়ার্ড,দাপুনিয়া সাংগঠনিক থানা শাখার
উদ্যোগে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দাপুনিয়া বাজার সাংগঠনিক ওয়ার্ড,দাপুনিয়া সাংগঠনিক থানা শাখার সভাপতি রাজিব আহমেদ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐক্য, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব। যে ঐক্য সততা, ন্যায়পরায়ণতা ও মিথ্যার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) সোনার মদিনা প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আরোও বলেন, সকল মুসলমানকে মুসলিমদের চরিত্রে চরিত্রবান হয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। এসময় তিনি আগামী দিনে ময়মনসিংহ সদর উপজেলাকে অনিয়ম দুর্নীতি,মাদক,সন্ত্রাস ও অপরাধমুক্ত সোনার উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ওয়ালী উল্লাহ মুজাহিদ,সহ জেলা,
উপজেলা ও ইউনিয়ন জামায়াত ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহ এর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।।
