আরিফ রব্বানী
ময়মনসিংহ
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ পুলিশের মেধাবী,সাহসী ও চৌকস অফিসার ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) জাকির হোসেন। তিনি তার দায়িত্ব প্রাপ্ত এলাকা উপজেলার ধানীখোলা ইউনিয়নে শারদীয় দুর্গা
পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য যে কোনো আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দায়িত্ব পালন করছেন। তার নিয়মিত টহলে ধানীখোলায় নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে পুঁজার আনন্দ উদযাপন করে যাচ্ছে ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা।

শারদীয় দুর্গাপুঁজা একটা উৎসব,ধর্ম যার-যার উৎসব সবার। কিছু কুচক্রী মহল আছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর সুযোগ খুঝে, তিনি বলেন-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেই হউক না কেন তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধানীখোলা ইউনিয়নে অবস্থিত পুঁজা মন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের সময়
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আহমেদ এর দিকনির্দেশনা মোতাবেক ধানীখোলা ইউনিয়নের শারদীয় দুর্গোৎসব কে শান্তিপুর্ণ ও উৎসবমোখর করতে নিরাপত্তা জোরদার করার লক্ষে নিয়মিত ইউনিয়নে অবস্থিত পুজা মন্ডপ গুলোতে টহল দিচ্ছেন এবং মন্ডপের জন্য নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর খোজ খবর নিচ্ছেন।

এস আই জাকির হোসেন বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নজির আছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসঙ্গে বসবাস করেন।’ তিনি বলেন-‘কতিপয় দুষ্কৃতিকারী অঘটন ঘটিয়ে আমাদের সহাবস্থানকে বিনষ্ট করতে চায়, দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। আমরা তাদের কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এসআই জাকির বলেন, ‘কোনো দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে জেলা পুলিশ সুপার স্যার ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অঘটন ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে।’

তিনি পুজার নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীদের উদ্যেশ্যে বলেন, ‘মানুষ যখন বিশ্রামে যায় দুষ্কৃতিকারীরা সে নির্জনতার সুযোগ নেওয়ার চেষ্টা করে।’এজন্য তিনি নিয়জিত আনসার ও গ্রাম পুলিশদের সবাইকে সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন-সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে চাই। পরিদর্শনকালে তার সাথে ত্রিশাল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআই জাকির হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর ধানীখোলা ইউনিয়নে আনন্দ, উৎসব, উদ্দীপনার মাঝে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবকে ঘিরে প্রতিবছর সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। ধানীখোলা ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *