লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য ওমর কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে ১৯ শে অক্টোবর ( ২০২৬) সোমবার বিকেলে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে ওমর কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার এর সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্তদের মুখে সাফল্যের গল্প ও প্রস্তুতির দিকনির্দেশনা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি (কালাই) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) রেজাউল ইসলাম ও কালাই ডিগ্রী কলেজ অবসরপ্রাপ্ত প্রভাষক মাহবুবুল হাসান শহীদ ,কালাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রাইহান উদ্দিন, মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন ,শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন ও পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরকার।

এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোমিতা আফরিন সিনহা ও মরিয়ম আক্তার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোকাররম হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত হোসেন।প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে ডাক্তার আবুল কালাম আজাদ ও ডাক্তার হুমায়ুন কবির উক্ত ২ জনেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।

উল্লেখিত অনুষ্ঠানে ওমর কিন্ডার গার্টেন স্কুলের ম্যানেজিংকমিটির সদস্য, শিক্ষক ,কর্মচারী, অভিভাবকবৃন্দ, গণ পাঠাগারের পরিচালক কমিটির সভাপতি ও সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ কালাই ওমর কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি সভাপতি উক্ত স্কুলের প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদার সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

এরপর জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (২০২৬ ) এর চ্যাম্পিয়ন টিমকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *