দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার গেট সংলগ্নে আজ সকাল ১০ ঘটিকার সময় তালোড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ রাজু উদ্দ্যোগে তালোড়া পৌরসভায় প্রচন্ড অসহনীয় গরম থেকে স্বস্তি পেতে পৌরসভার আট শতাধিক শ্রমজীবি ও কর্মজীবি মানুষের মাঝে ঠান্ডা পানির বোতল, ওরস্যালাইন,বিস্কুট, ভিটামিন সি জুস,ফলের রস ইত্যাদি বিতরণ করা হয়।বিতরন কালে উপস্থিত ছিলেন তালোড়া পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক মোকলেছার রহমান, তালোড়া ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু, তালোড়া পৌর আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম নজু,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেবব্রত মন্ডল বাপ্পি, সাধারণ সম্পাদক কে এম মঞ্জুরুল হক,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সাধারন সম্পাদক মোমিন ইসলাম শাওন,আওয়ামী লীগ নেতা সুব্রত মন্ডল নয়ন, মুক্তার,আদম আলী,দিনেশ চন্দ্র শীল, আলামিন মন্ডল, খায়রুল হাসান খোকা,আবু বক্কর সিদ্দিক, গান্ধী নেতা হেলাল উদ্দিন প্রমুখ।
