নীলফামারীর ডিমলায় যৌতুকের দাবীতে পিটিয়ে ও বিষ প্রয়োগ করে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী মাজহারুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
গতকাল রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার রসুলপুর বাগানবাড়ি এলাকা থেকে র্যাব ১৩ নীলফামারী ও র্যাব-১১ নারায়নগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
৪৫বছর বয়সী মাজহারুল ইসলাম ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
গত ১৭ অক্টোবর স্ত্রী লাভলী আক্তারকে দুই লাখ টাকা যৌতুকের দাবীতে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করে। গুরুত্বর অসুস্থ্য লাভলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
