লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর -২ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে এম.পি পদ প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এম.পি) তিনি ৩০ শে নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ টায় জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার জনাব জান্নাত আরা তিথি’র নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহান রকেট, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম ইক্কানি ও সহ সভাপতি এ্যাডঃ আব্দুল মোমেন চৌধুরী। কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী। জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপর গ্রামের মোঃ মোখলেছার রহমানের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক সরদার বিকাল ৪টার সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার জান্নাত আরা তিথি’র নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়াও জেলা রির্টানিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের নিকটে মনোয়ন পত্র দাখিল করেন, জাতীয় পার্টির এম পি, পদপ্রার্থী আবু সাইদ নুরুল্লাহ। স্বতন্ত্র এম পি, পদপ্রার্থী আতোয়ার রহমান। ক্ষেতলাল উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন জাতীয় সমাজতান্ত্রি দল-জাসদ ও জাকের পার্টি থেকে মোঃ গোলাম রসুল। আক্কেলপুর উপজেলা থেকে স্বতন্ত্র এম পি, পদপার্থী মোঃ গোলাম মাহফুজ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেস পার্টির এম পি, পদপার্থী মোঃ নয়ন। জয়পুরহাট-২ আসনে ৯ জন এম পি, পদপ্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *