মোঃ ইমরুল আহসান
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন কর্তৃক আয়োজিত প্রাইজ মানি র্যাংকিং প্রতিযোগিতায় বিকেএসপির অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিকেএসপির ১০ম শ্ৰেণির ছাত্ৰী খই খই সাই মারমা বালিকা ও মহিলা এককে চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে চমক দেখান। খই খই সাই মারমা চ্যাম্পিয়ন হবার সুবাদে ফেডারেশন থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও ২০০০০ টাকার প্ৰাইজমানি লাভ করেন। অপর দিকে বালক এককে ১০ম শ্ৰেনির ছাত্ৰ নাফিজ ইকবাল বালক এককে রানার আপ ট্রফি অর্জন করেন। মহাপরিচালক মহোদয় উদীয়মান খেলোয়াড়দ্বয়কে বিকেএসপির পক্ষ থেকে অভিনন্দন জানান এবং ১০,০০০/- ও ৫,০০০/- টাকার অর্থ পুরস্কার ঘোষনা করেন। মহাপরিচালক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অপর খেলোয়াড়দের ভবিষ্যতে আরও ভালো খেলার পরামর্শ দেন।
