স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক মো. আরশেদ আলী (৬৫) তার স্ত্রী রহিমা বেগম (৫২)।এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশে আঁখ চাষ করেন।
খেত থেকে আঁখ চুরি ঠেকাতে খেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত খেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্বামী আরশেদ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, কৃষক আরশেদের নিজ আঁখখেত বিনষ্টের হাত থেকে বাঁচাতে খেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা দুজনেই মারা যায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *