বিগত ১৯ নভেম্বর ২০২২ তারিখ ৯:২৫ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন কৈয়ামুধ উত্তরপাড়া সাকিনস্থ কাশেমের গজারি ও আকাশমনি গাছের বাগান সংলগ্ন বড় গুনির উত্তর পারে কাঁচা রাস্তায় পরিবারিক কলহের জেরে শাহিদা আক্তার (৪৫) কে তার স্বামী মোঃ সোনা (৫০) ধারালো দেশীয় অস্ত্র দা দিয়ে মাথায় ও শরীরে বিভিন্ন অংশে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হত্যা করে পালিয়ে যায়। এই সংক্রান্তে টাঙ্গাইল সখিপুর থানার মামলা নং-০৫, তারিখ-১৯-১১-২০২২ খ্রি. ধারা ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
উক্ত মামলার ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য সখিপুর থানা পুলিশ ও ডিবি, টাঙ্গাইল এর সমন্বয়ে একটি চৌকস পুলিশ টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে। উক্ত মামলার ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক ধৃত আসামী ০১। মোঃ সোনা মিয়া (৫০), পিতা-মৃত আহাম্মদ আলী, গ্রাম- কৈয়ামধু কারিগর পাড়া, থানা- সখিপুর জেলা- টাঙ্গাইলকে ঢাকা জেলার ধামরাই থানাধীন কেলিয়া গ্রাম এলাকা হইতে ২২/০৮/২০২৩ খ্রি. সকাল ০৯:০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
ধৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকায় বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীকে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করার সকল কার্যক্রম প্রক্রিয়াধীন।
