এসআই(নিঃ) সুবীর সরকার ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন সন্তোষপুর হানির বাজার সাকিনস্থ জনৈক মোঃ আবু তাহেরের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাত ০১.০০ ঘটিকার সময় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আশিক (২২), পিতা-মোঃ আব্দুল খালেক, মাতা-মোছাঃ আসমা খাতুন, সাং-উত্তর সন্তোষপুর সীমান্ত বাজার, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *