মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

১৭ মার্চ বেলা ১৭:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ও জুম বাংলাদেশ রংপুর শাখার আয়োজনে জুম বাংলাদেশ রংপুর শাখার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।

উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার । এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শাহ নূর আলম পাটওয়ারী এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *