নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মোঃ জাকির হোসেন খানের নেতৃত্বে নির্বাচনী জনসংযোগকল্পে দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে শহরের ডাকপাড়া মোড় থেকে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে শহরের বাইপাস, টিউবওয়েলপাড় মোড়, কেন্দুয়া, মেস্টা, তিতপল্লা, দিগপাইত, শাহবাজপুর ও শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি এলাকা প্রদক্ষিণ শেষে সেতুলী বেম্বো গার্ডেনে গিয়ে সমাবেশে রূপ নেয়। এ সময় জাতীয় পার্টি জামালপর জেলা শাখার সাধারন সম্পাদক ও জামালপুর সদর আসনের জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব জাকির হোসেন খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ আনিসুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, আব্দুল মালেক, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন, জাতীয় পার্টি নেতা মামনুর রশিদ, আতিকুজ্জামান বিদ্যুৎ, জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব ইঞ্জিঃ জিল্লুর রহমানসহ ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
