জামালপুরে রেললাইন থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সদর উপজেলার পিয়ারপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফ উদ্দিন বড় মোলাঘাটা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে। তিনি ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন।
জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল ছাত্তার জানান, সকালে যমুনা সেতু থেকে চট্টগ্রামগামী সিক্সডাউন ট্রেনে কাটা পড়ে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় তিনি রেললাইন দিয়ে হাঁটছিলেন।
