নিজস্ব প্রতিনিধি
শুক্রবার (৮ সেপ্টেম্বর) পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের আয়োজনে লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক, জামালপুরে বন্যা দূর্গত এলাকার জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সানজিদা হক মৌ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জামালপুর এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুছন্দা ভট্টাচাৰ্য্য, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ রেঞ্জ।

এসময় আরো উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম, ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), ময়মনসিংহ রেঞ্জ; মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর; সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে মধুছন্দা ভট্টাচাৰ্য্য, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ রেঞ্জ জামালপুর আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচছা জানান সানজিদা হক মৌ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জামালপুর ও দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম, ডিআইজি (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), ময়মনসিংহ রেঞ্জ কে শুভেচ্ছা জানান পুলিশ সুপার জামালপুর ।

এসময় ডিআইজি কে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *