২৮ এপ্রিল-২০২৪ (রবিবার) “স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি,ময়মনসিংহের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালি সকাল ৯.০০ ঘটিকায় জেলা ও দায়রা জজ আদালত থেকে শুরু হয়ে টাউন হল প্রঙ্গনে এসে শেষ হয়। পরবর্তীতে এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম, ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতাজ পারভীন, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান। এ সময় বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
