মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

১৭ অক্টোবর ১২:৩০ জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট রেলস্টেশন হতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ (চার) ৪ জন মহিলা মাদক কারবারিকে আটক করেছে জয়পুরহাট র‍্যাব-৫।
আটককৃত আসামীরা হলেন(ক) মোছাঃ আনোয়ারা, পিতা-মৃতঃ হানিফ (৪৪), (খ) মোছাঃ মনোয়ারা বেগম(৩৬),পিতা- মোঃ মনসুর আলী (গ) মোছাঃ মেরিনা (৪৬), পিতা- মৃত সেকেন্দার আলী,সর্ব সাং- পূর্ব জগন্নাথপুর, (ঘ) মোছাঃ ইতি (২৭),স্বামী- মোঃ বেলাল হোসেন,সাং-মৌপুকুর,সর্ব থানা-বিরামপুর,জেলা-দিনাজপুর।

গোপন তথ্যের মাধ্যমে জানা যায় চিলাহাটি হতে ঢাকাগামী নীলসাগর আন্তনগর ট্রেনে কতিপয় মহিলা মাদককারবারী বিশেষ বডি ফিটিং এর মাধ্যমে অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে ঢাকা যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রেল স্টেশনে অবস্থান করে।
পরবর্তীতে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌছালে স্টেশন মাস্টারকে ট্রেনটি তল্লাশির বিষয়ে অবগত করে ট্রেনের একটি কামরা তল্লাশী করাকালে ০৪ জন মহিলা ট্রেনের বগি হতে কৌশলে পালানোর চেষ্টা করলে ০১ নং প্লাট ফর্মের দক্ষিণে মসজিদের সামনে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীর সহায়তায় তাদের দেহ তল্লাশীকালে আসামীদের নিকট থেকে ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ৪ জন মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সান্তাহার রেলওয়ে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *