আজ বেলা ১২ টায় জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে ময়মনসিংহ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় আয়োজিত এই মেলাটি ৩ ও ৪ জুন চলবে।

মেলায় ৩২টি স্টলে বিভিন্ন উদ্যোক্তা তাদের পণ্য বিক্রয় করছেন। উদ্বোধনকালে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, “নারী ও তরুণ উদ্যোক্তাদের বিকাশে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নানা ভাবে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করে যাচ্ছে। সমাজের সকল স্তর থেকেই এ সহযোগিতাকে অব্যাহত রাখতে হবে, তবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে।”

মেয়র প্রথম আলো বন্ধুসভাকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “প্রথম আলো বন্ধুসভার এই আয়োজনের মাধ্যমে অনেক উদ্যোক্তা তাদের পণ্যকে মানুষের মাঝে পৌঁছে দিতে পারবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ, জেলা যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক বিলকিস খানম পাপড়ি প্রমুখ।

আসুন, আমাদের স্থানীয় উদ্যোক্তাদের সমর্থন করি এবং মেলায় অংশগ্রহণ করে তাদের পণ্য ক্রয় করি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *