মো সাব্বির হোসেন বিপ্লব
হিলি প্রতিনিধি
সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
সেই সঙ্গে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি স্থবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, জন্মাষ্টমী উপলক্ষে ভারত ও বাংলা দেশে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে তা পুনরায় চালু হয়।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, জন্মাষ্টমী উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
