‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ প্রতিপাদ্যে চাঁদপুরে শুরু হয়েছে এক দিনব্যাপী তথ্য মেলা-২০২৪।
সোমবার (০৩ জুন) সকাল ১০.০০ ঘটিকায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর এবং বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপার, চাঁদপুর উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
তথ্য মেলায় ০৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তরের ৩৭টি স্টল অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল সমূহ পরিদর্শন করেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আজকে দেশের যে কোনো প্রান্ত থেকেই বাংলাদেশ পুলিশ এর ওয়েব সাইটে প্রবেশ করে প্রয়োজনীয় যে কোনো তথ্য জানা যায়, এটিই মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তির স্মার্ট বাংলাদেশের বাস্তবতা প্রমাণ করে।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, বিভিন্ন সরকারি/বেসরকারি সংস্থার উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
