বৃহস্পতিবার চাঁদপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শন, পুলিশ অফিস হিসাব শাখা ২০২২-২০২৩ অর্থ সনের ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শন ও মতলব সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন মাননীয় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম(বার), চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম। মাননীয় অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল সম্মানিত অতিরিক্ত ডিআইজি কে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
মাননীয় অতিরিক্ত ডিআইজি দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন- প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল)
আবুল কালাম চৌধুরী চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
