২৪ আগস্ট ২০২৩ তারিখ জেলা পুলিশ লাইন্স, ময়মনসিংহে প্রতিবন্ধী ও অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ কর্মসূচী’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ডা. রেবেকা শারমিন সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, ময়মনসিংহ
ফাল্গুনী নন্দী, মিসেস সুলতানা ইয়াসমিন লাভলী ও মিসেস উম্মে সাবেরা হুমায়রা। এছাড়াও পুনাকের সেলাই প্রশিক্ষণার্থী, নবাগত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকসহ পুনাকের সাথে সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীরা পুনাক সভানেত্রীর নিকট তাদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।এসময় তারা তাদের হাতের তৈরী পোশাক সভানেত্রীকে প্রদর্শন করেন। সভানেত্রী তাঁর বক্তব্যে বলেন পুনাক, ময়মনসিংহ সবসময় স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে। পুলিশ নারী সদস্য ছাড়াও অসহায় ও প্রতিবন্ধী নারীদের এ সেলাই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহন করায় প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানান।
