মোঃ বুলবুল আহমেদ
স্টাফ রিপোর্টার
গৌরীপুরের ১০ নং সিধলা ইউনিয়ন বি এন পি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে গৌরী পুরের কৃতি সন্তান শহীদ নূরে আলম সিদ্দিকী,শহীদ বিপ্লব,ও শহীদ জুবায়ের আহমদে কলতা পাড়ায় সহ সারা বাংলাদেশে বি এন পির নেতাকর্মীরা যারা নিহত ও আহত হয়েছে তাদের উদ্দেশ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৪ ইং দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানটি গৌরীপুর উপজেলার ১০ নংসিধলা ইউনিয়নের বালিজুড়ী কবুলেন্নেছা গালর্স স্কুল মাঠে বিকাল ৬ঃ০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ১ ০নং সিধলা ইউনিয়নের কৃতি সন্তান,গৌরীপুর উপজেলার মাটি ও মানুষের
নেতা ধানের শীর্ষের গৌরীপুরের আগামীর প্রার্থী জন নেতা,ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বি এন পি,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,হাফেজ মোঃ আজিজুল হক,সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিধলার কৃতি সন্তান,এ্যাডভোকেট আবদুস সোবহান সুলতান,সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বি এন পি।
এছাড়া আরও উপস্হিত ছিলেন মোঃ আবদুর রহমান বাবুল সাবেক যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা বি এন পি,মো : শাহজাহান কবীর হিরা সাবেক যুগ্ম আহ্বায়ক গৌরীপুর পৌর বি এন পি,মোঃ আতাউর রহমান তারা মিয়া
সাবেক সদস্য ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।মোঃ আবদুস সালাম মাষ্টার
সাবেক সভাপতি ১০ নং সিধলা ইউনিয়ন বি এন পি,মোঃ আব্দুল মুন্নাফ তালুকদার সাবেক সিনিয়র সহ সভাপতি ১০ নং সিধলা ইউনিয়ন শ্রমিক দল।
এছাড়াও বি এন পি,কৃষকদল
যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মিডিয়ার কর্মীরা উপস্হিত ছিল।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *