মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে র‍্যালী, আলোচনা সভা ও নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১মে)সকাল ১০টায় জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। আলোচনা সভায় সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, কলকারখানা ও প্রতিষ্ঠানের উপমহাপরিদর্শক, সাংবাদিক, শ্রমিক ও মালিকগন বক্তব্য রাখেন।
এছাড়া, জাতীয়তাবাদী শ্রমিক দল শহরের পুলিশ লাইন মোড় বাসস্ট্যান্ডে র‍্যালী ও আলোচনা সভা করেছে।অন্যান্য বিভিন্ন শ্রমিক সংগঠন এদিন নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *