মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আরিফ-উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্ব গুণ ও শৃঙ্খলাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সুস্থ প্রজন্ম গঠনে সহায়ক হয়।
আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *