মোঃ আজাদ মিয়া
সদর প্রতিনিধি
১৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ৭নং মনোহরপুর ইউনিয়নে পরিষদ চত্বরে সারাদেশের ন্যায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেলা আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।র্যালিতে চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্য, স্হানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে সকালে মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষনা করেন।
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ৭নং মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব প্রধান(রিপন)
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ৮ মোনোহরপুর ইউনিয়ন শাখা এ মেলাটি পরিচালনা করছেন ।এ মেলায় দর্শনার্থীদের ভিড় অনেক। আকর্ষণ হচ্ছে নাগরদোলা, ফুচকা,আইসক্রিম,বার্গার, সহ বিভিন্ন দোকান বসেছে এই মেলায় সব বয়সের জনগণ ভিড় করেছে বিশেষ করে বাচ্চাদের উপস্থিতি বেশি।
