মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (১৪ জুলাই) দিনগত রাত পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে এসবি পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর যাচ্ছিল। অপরদিকে ভুট্টাবাহী একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথেমধ্যে রাত ৩ টার দিকে পলাশবাড়ী পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় বাস-ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় চালকসহ ১০ জন গুরুতর আহত হন।তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *